আফগানিস্তানে ফের ভূমিকম্পে ৮ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : আফগানিস্তানে ফের ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত আটজন। আহত প্রায় দুশো। আজ কাকভোরে উত্তর আফগানিস্তানের মাজার ই শরিফের কাছে এই ভূমিকম্প হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সরকারের আশংকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের প্রায় ২৮ দশমিক কিমি গভীরে এর উৎপত্তি স্থল বলে জানা যায়।
মাত্র কয়েক মাস আগে ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সূত্রের খবর, উত্তর আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার ই শরিফে পাঁচ লক্ষের বেশি মানুষ বাস করেন। ভূমিকম্প টের পেয়ে অনেকেই ঘর বাড়ি ভেঙে পড়ার আশংকায় বাইরে বেরিয়ে আসেন।
ভারতীয় ও ইউরেশীয় টেকনোটিক প্লেটের সসংযোগ স্থলের এই দেশটি ভূমিকম্প প্রবণ। ফলত চিন্তায় থাকেন সাধারণ মানুষও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*