- জন্মদিবসে কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে লিখলেন ঋত্বিককে নিয়ে রাজ্য সরকারের উদ্যোগের কথাও।
- প্রয়াণদিবসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্য জুড়ে যখন হেমন্তের শিরশিরে হাওয়ায় হালকা শীতের রেশ, তখন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা।
- তৃণমূলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা-র পাল্টা এবার বিজেপির মিঠুন যোদ্ধা। তীব্র কটাক্ষ তৃণমূলের।
- তিন ঘন্টায় হরিদেবপুর গুলি-কাণ্ডের কিনারা করল পুলিশ। গ্রেফতার মুল অভিযুক্ত-সহ তিনজন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ওই ঘটনা, দাবি পুলিশের।
- এসআইআর শুরু হতেই রাজ্য আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ৫-৮ নভেম্বর কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার তিন জেলার কাজ খতিয়ে দেখবেন তাঁরা।
- শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি। গ্রুপ সি ও গ্রুপ ডি-র দাগীদের তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, ৩৫১২ জনের যে তালিকা দেওয়া হল, তাঁরা নয়া নিয়োগ প্রক্রিয়াশ অংশ নিতে পারবেন না।
- অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গকে খুন করা হয়েছিল। স্পষ্ট করে জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, আগামী ১৮ ডিসেম্বর এই মামলার চার্জশিট দেওয়া হবে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান জুবিন।
- ফের রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দশ জনের। আহত অনেক। যোধপুরের পর সোমবার জয়পুরে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়।
- দিল্লির অধিকাংশ দূষণ মাপক কেন্দ্র বিকল, অভিযোগ পেতেই রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের।
- আরও বিপাকে অনিল আম্বানি। আর্থিক দুর্নীতির তদন্তে নেমে তাঁর ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
- পথকুকুর মামলায় সুপ্রিম- কোর্টের তলব প্রায় সব রাজ্যের মুখ্যসচিবকে, শুক্রে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।

Be the first to comment