রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি

Spread the love

রোজদিন ডেস্ক : নিম্নচাপ, সঙ্গে বৃষ্টি যেন কিছুতেই যেতে চায় না রাজ্য থেকে। একদিকে যখন হেমন্তের শিরশিরে হাওয়ায় শীতের মৃদু রেশ, তখন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগ ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের সঙ্গে আছে ঘূর্ণাবর্তও। যা আগামী ২৪ ঘণ্টায় মায়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর এগোতে পারে। এর প্রভাবে রাজ্যের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উত্তবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আগামী দিনেও বৃষ্টি হতে পারে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*