মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

Spread the love

রোজদিন ডেস্ক : জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হলে ফের টাকা বন্ধের হুমকি দিলেন ট্রাম্প। তাঁর কথায়, নিউ ইয়র্কের জন্য প্রচুর টাকা দেওয়া যাবে না৷ কারণ, ওখানে যদি একজন কমিউনিস্ট (পড়ুন মামদানি) মেয়র হন, তবে টাকা দেওয়া পুরোপুরি অপচয় ছাড়া কিছু নয়। এর আগেও তিনি একই হুমকি দিয়েছেন। যদিও জনমতের নিরিখে তরুণ মামদানিই এখন অবধি মেয়র নির্বাচনে এগিয়ে আছেন।
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানি নিউ ইয়র্কের পরিচিত জনপ্রিয় মুখ। তাঁকে পরাজিত করার জন্য খোদ মার্কিন রাষ্ট্রপতির এই প্রয়াস হাস্যকর বলে অনেকে মনে করেন। এর আগেও বামপন্থী মেয়র পেয়েছে নিউ ইয়র্ক। ট্রাম্পের মতে, সেই বামপন্থী মেয়র বিল দে ব্লাজিও মামদানির থেকে ভাল ছিলেন। এমন কি পূর্বতন মেয়র কুমো কেও তিনি সমর্থন দিচ্ছেন। ট্রাম্পের মতে, তিনি কুমোর ভক্ত নন, কিন্তু একজন খারাপ ডেমোক্র্যাট (কুমো) ও একজন কমিউনিস্ট এর (মামদানি) মধ্যে বেছে নিতে হলে খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেবেন।
মামদানি অবশ্য তাঁর বিরুদ্ধে এই সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। রসিকতার সঙ্গে নিজেকে তিনি একজন স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিবিদ মনে করেন, শুধু তাঁর গায়ের রঙটা একটু গাঢ়!!
দেশের রাষ্ট্রপতি বনাম নিউ ইয়র্কের হবু মেয়রের এই বাগযুদ্ধে কে জয়ী হন, গোটা আমেরিকা এখন তার অপেক্ষায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*