রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনেও সব পক্ষের নজর মহিলাদের ভোটের দিকে। ক্ষমতায় এলে বছরে মহিলাদের ৩০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব। এই রাজ্যের লক্ষীর ভান্ডার এর ধাঁচে বিহারে এই প্রকল্পের নাম তিনি দিয়েছেন “মই বহিন যোজনা “।
আগামী বছর জানুয়ারিতেই “বোনেদের ” কাছে এই টাকা পৌঁছে যাবে বলে তিনি জানিয়ে দেন।
বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে পরশু ৬ নভেম্বর। এর আগে সরকার ও বিরোধী, উভয় পক্ষই অকৃপণ ভাবে দেদার প্রতিশ্রুতি বিলিয়ে যাচ্ছেন। বিশেষত, মহিলাদের আকর্ষণের দিকে তাঁদের বেশি নজর। এর আগে ক্ষমতাসীন এনডিএ-ও “মুখ্যমন্ত্রী মহিলা রোজগার ” চালু করেছে।
তেজস্বী যাদব ক্ষমতায় এলে কৃষকদের ধান ও গমের সহায়ক মূল্য বৃদ্ধি করে কুইন্টাল প্রতি যথাক্রমে ৩০০ ও ৪০০ টাকা করা হবে বলে জানান।

Be the first to comment