রোজদিন ডেস্ক : বাংলাদেশের প্রাণের “অমর একুশে” তাঁদের সংগ্রামী চেতনা কি এবার মৌলবাদের কোপে?? চলতি বছরের ছুটির তালিকা থেকে বাদ গেছে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবসের ছুটি। যা নিয়ে বিস্মিত এপার বাংলাও। সারা বিশ্ব জানে ভাষা দিবসের মর্যাদা। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন যে দেশের মানুষ, যার মাধ্যমে ই বপন হয়েছিল মুক্তিযুদ্ধ র বীজ, যে ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক ভাষা দিবস” এর মর্যাদা দিয়েছে রাষ্ট্র সঙঘ, সেই ভাষা দিবসের ছুটিকে মুছে কি বার্তা দিতে চায় বর্তমান সরকার? এই প্রশ্ন এখন সবার মনে।
একে আত্মঘাতী আচরণ বলে মনে করেন এপার বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষজনও।
শুধু ওপারেই না, এপার বাংলাতেও ২১ ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতি বছর পালিত হয়। দুই বাংলার আবেগের সঙ্গেই জড়িয়ে আছে এই দিনটি।
বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার এই খবরে রীতিমত হতাশ, ব্যথিত। নিজেদের ইতিহাসকেই তারা অপমান করছে বলে তিনি মনে করেন।
সুত্রের খবর, বাংলাদেশে সরস্বতী পুজো, জন্মাষ্টমীর ছুটিও এই বছরের তালিকায় নেই।

Be the first to comment