টানা বৃষ্টিতে পুরুলিয়ায় মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত ৩, জখম ৩

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা বৃষ্টিতে মঙ্গলবার পুরুলিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু হল ৩ জনের। জখম আরও ৩। জ‌খমদের পাঠানো হয়েছে হাসপাতালে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ১ নম্বর রমাইগড়া গ্রামের শবরটোলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটা ভেঙে পড়েছে, তাতে থাকতেন ৬ জন। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জায়গায়। টানা বৃষ্টিতে মাটি নরম হতে থাকে। সোমবার রাতে অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই সময়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা।
হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ায়, তাঁরা বেরোতে পারেননি। ভিতরেই আটকে মৃত্যু হয় তিন জনের। খবর পেয়ে সকালে টামনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধার করে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে নিয়ে যান চাকলতোড়ে গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*