বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তা, প্রতিবাদে ১৬ই জুলাই কলকাতায় মিছিলে মমতা- অভিষেকের যুগলবন্দী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সামনে ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে মমতা-অভিষেক যুগলবন্দি প্রতিবাদে নামছেন রাস্তায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদের এবার পথে তৃণমূল কংগ্রেস। ১৬ জুলাই কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পর্যন্ত মিছিলে হাঁটবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা এবং অভিষেকের রাস্তায় নামা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের প্রচার শুরু হচ্ছে ১৬ জুলাই থেকেই। শহর কলকাতার এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন।

জানা গেছে, একইদিনে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে খবর। উল্লেখ্য, দিন কয়েক আগে ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে এক হ্যান্ডেলে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। লিখেছিলেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*