‘শুভ ‘- সংবাদের অপেক্ষায় মুখিয়ে সবাই

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। পৃথিবীতে প্রত্যাবর্তন করছেন ভারতীয় নভচর শুভাংশু শুক্লা। ১৮ দিন কাটানোর পরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর পথে ফিরছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের চার মহাকাশচারী। সোমবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ তাঁরা ড্রাগন মহাকাশযানে ওঠেন। বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় ড্রাগন, জানিয়েছে অ্যাক্সিয়ম স্পেস।

এই ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে। অর্থাৎ স্প্ল্যাশডাউন হবে আজ ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩ টে নাগাদ।

আড়াই সপ্তাহ ধরে মহাকাশ কেন্দ্রে অবস্থানের সময় শুক্লা এবং তাঁর তিন আন্তর্জাতিক সহকর্মী একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও ‘আউটরিচ’ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবিত গবেষণার ভিত্তিতে তিনি বিভিন্ন মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। স্পেসএক্স জানিয়েছে, শুভাংশুদের পৃথিবীতে ফেরার এই যাত্রা প্রায় ২২.৫ ঘণ্টার হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*