ক্রমশ শক্তি বাড়ছে নিম্নচাপের, আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা,রইল আবহাওয়ার আপডেট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস। বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টয় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ। যার জেরে হবে বৃষ্টি।

আজ গোটা দিন আরো বাড়বে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের সর্বত্র প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন তিনেক পরিস্থিতির বিশেষ বদল হবে না। অর্থাৎ চরম বৃষ্টির প্রবল সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ৭২ ঘন্টার নাগাড়ে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণে এই বৃষ্টি হচ্ছে, যা কলকাতার কাছে অবস্থান করছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আরও কয়েক দিন বৃষ্টি চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*