রাজপথে নেত্রী মমতা, সঙ্গে সেনাপতি অভিষেক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচার মানা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। বাঙালি অস্মিতায় আঘাত বরদাস্ত করা হবে না, এ ব্যাপারে বাংলা ও বাংলার বাইরে বিশেষত রাজধানীর দিল্লিতে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে। এইরকমই নির্দেশ দেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ১৪ ই জুলাই ২০২৫ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার ১৬ জুলাই এই হেনস্তার প্রতিবাদে নেত্রী কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হাঁটার কর্মসূচি নিয়েছেন। এই প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*