দীঘার জগন্নাথ মন্দিরের পতাকা পুড়লো বজ্রপাতে,লক্ষণ ভালো নয়…সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দীঘার জগন্নাথ মন্দিরের উপরে লাগানো ধ্বজ পুড়ে গেলো বজ্রপাতে, লক্ষণ ভালো নয় লিখে এক্স হ্যান্ডেলে বার্তা  দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো।
মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো এমন সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধ কে তুষ্ট করতেই মহাপ্রভুকে ‘ব্যবহার’ করা হচ্ছে, কিন্তু কথায় আছে ‘চখা আঁখি সবু দেখুচি…’। ধ্বজা পুড়ে যাওয়া অধর্ম।”
শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডেলে আরও বলেন,*”লক্ষণ ভালো নয়…* দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এ ভাস্কর্যের উপরে লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেলো। মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথ জগতের নাথ, রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনিও ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*