- আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী, সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ভবনে এদিন সকালে পতাকা উত্তোলন করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
- পয়লা জানুয়ারি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কল্পতর উৎসব উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।
- আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্ট ডে। আজ থেকেই শুরু হল সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইকের। এই উপলক্ষে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পড়ুয়াদের জন্য রাজ্যের শিক্ষার উন্নয়নে ও শিক্ষা পরিকাঠামো তৈরিতে গত সাড়ে চোদ্দ বছরে কী করেছে রাজ্য, তার খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
- কনকনে ঠান্ডায় বর্ষবরণে বাংলা। ৫ জানুয়ারি থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস।
- চলতি মাসেই হাওড়া থেকে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।
- বর্ষবরণের রাতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় কলকাতায় গ্রেফতার প্রায় ১৩০০ জন, বিশৃঙ্খলার অভিযোগে ধৃত ২৬৩ জন।
- ব্যবসার কাজে বেরিয়ে অপহৃত কলকাতার ব্যবসায়ীকে নদিয়া থেকে উদ্ধার, ধৃত ২।
- বাঁকুড়ার বিষ্ণুপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু বৃদ্ধার।
- কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা।
- গভীর রাতে রায়গঞ্জের জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি নব্যেন্দু ঘোষের দেহ উদ্ধার। খুন না অন্য কিছু, তদন্তে পুলিশ।
- ফের এসআইআরে শুনানির ডাক পেয়ে আতঙ্কে মৃত্যু। মৃতের নাম সুলতান সর্দার। বয়স ৬০। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা সুলতান।
- ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। অপরিবর্তিত রইল গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম।
- বর্ষশেষে সুইতজারল্যান্ডের পর্যটনস্থল ক্রানস মন্টানার রেস্তরাঁয় আগুন। ৪০ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা। জখম একাধিক।

Be the first to comment