পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. এসআইআরের প্রতিবাদে আগামী ৪ নভেম্বর শহরের রাজপথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে তাঁর সঙ্গে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকবেন দলের নেতা-কর্মীরা।
  2. বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের অরূপ বিশ্বাসের।
  3. এসআইআর বন্ধ না হলে আমরণ অনশন। হুমকি দিলেন তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসংঘের শীর্ষনেত্রী মমতাবালা ঠাকুর।
  4. বিহার নির্বাচনে একাই লড়ছেন প্রশান্ত কিশোর। নির্বাচনের পরও তিনি কোনও জোটে যাবেন না, সাফ জানালেন প্রাক্তন ভোটকুশলী পিকে।
  5. এবার ক্যালিফোর্নিয়া জাদুঘরে চুরি। খোয়া গেল বহুমূল্যের হাজারেরও বেশি স্মারক।
  6. অবৈধভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে পাচারকারীদের হাতে নির্মম ভাবে প্রাণ হারালেন হরিয়ানার এক যুবক।
  7. ভারতকে দুষে এইচ১বি ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপের পথে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
  8. মহঃ ইউনুসের শাসনাধীন বাংলাদেশে এবার নিজেদের দফতর খুলছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
  9. আন্তর্জাতিক স্তরে ভারতীয় পাসপোর্টের মান কমছে, তালিকায় ভারতের ব়্যাঙ্ক ৮৫।
  10. সৌদি আরবে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ঝাড়খণ্ডের যুবক।
  11. নভেম্বরের ১ তারিখে কলকাতা-সহ হোটা দেশে কমল বাণিজ্যিক ১৯.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম।
  12. দূষণ এড়াতে পুরনো বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানী দিল্লিতে। পরিবহণ দফতর ও ট্র্যাফিক পুলিশের যৌথ অভিযান চলবে দিনে দু’শিফটে।
  13. অন্ধ্রপ্রদেশের স্বামী ভেঙ্কটেশ্বর মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ জনের। আহত অনেক।
  14. সপ্তাহের শুরুতেই বাতিল হাওড়া ডিভিশনের একাধিক লোকাল ট্রেন, যাত্রী ভোগান্তি বাড়ল।
  15. প্রাক্তন নেতা ও মন্ত্রী এবিএ গনিখান চৌধুরির জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*