দেশের উন্নয়নে বিহারের অনেক অবদান, তবু বঞ্চনা : প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের উন্নয়নে বিহারের অনেক অবদান সত্বেও বঞ্চিত এই রাজ্য। আজ বেগুসরাই-এর এক নির্বাচনী সমাবেশে কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী এই কথা বলেন। এনডিএ সরকার কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, মেকি জাতীয়তাবাদের ধূয়ো তুলে এরা বিভাজনের নীতি নিয়েছে।
ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, এতে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।


অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আসন্ন নির্বাচনে এনডিএ-কে জয়ী করার আহবান জানান।
আগামী ৬, নভেম্বর বিহারে প্রথম দফার বিধানসভা নির্বাচন হতে চলেছে। ক্ষমতাসীন এনডিএ ও বিরোধী মহাগটবন্ধনের নেতাদের পারস্পরিক আক্রমণে তপ্ত রাজ্যের রাজনৈতিক বাতাবরণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*