- সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছিল, তাদের সবার নাম ছিল খসড়া তালিকায় ছিল। পরে সেই তালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে, অনেক কেস পেন্ডিং আছে। সেগুলিই জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন।
- বিচারাধীন তালিকা নিয়ে জ্ঞানেশ কুমার বলেন, জুডিশিয়াল অফিসাররা সব খতিয়ে দেখছেন। এরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে।
- ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানো যাবে না। কমিশন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেবে।
- মুখ্য নির্বাচন কমিশনার বলেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।
- পশ্চিমবঙ্গে সব ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে।
- প্রবীণ ও বিশেষ ভাবে সক্ষম ভোটদাতাদের কথা ভেবে গ্রাউন্ড ফ্লোরেই পোলিং কেন্দ্র করা হবে।
- ৮৫ বছরের বেশি বয়স্কদের বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে।
- সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ় ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
- ভোটের সময়ে বুথের মধ্যে মোবাইল রাখার জায়গা থাকবে। সেখানে ভোটাররা মোবাইল রেখে ভোট দিতে যেতে পারবেন। ভোট দিয়ে আবার সেখান থেকেই মোবাইল সংগ্রহ করে নিতে পারবেন ভোটার।
- পশ্চিমবঙ্গে ৮০ হাজারের বেশি বুথের ব্যবস্থা। কোনও বুথে ১২০০-এর বেশি ভোটার নয়। প্রত্যেক বুথে ভোটার সহায়তা কেন্দ্র থাকবে।
- ২ ঘণ্টা অন্তর ভোটের হার জানাবেন পোলিং অফিসাররা।
- গণনার সাতদিনের মধ্যে কোনও প্রার্থী ইভিএম পরীক্ষা করে দেখতে চাইলে দেখতে পারেন।
- মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। এলপিজি প্রোডাকশন আরও ১০ শতাংশ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশে রান্নার গ্যাস সিলিন্ডারের অভাব নেই বলে জানানো হয়েছে পেট্রলিয়াম মন্ত্রকের তরফে।
- বাংলার রাজ্যপাল পদে নিযুক্ত আর এন রবি বুধবার রাজ্যে আসছেন।
- সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযানের ডাক। তারা মিছিল করে যখন তেলকল ঘাটের কাছে এলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি।

Be the first to comment