পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সোমবার পাঁচজন মন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  সেখান থেকে ছ’টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  2. অর্থের অপচয় বন্ধ করুন। কাজের প্রয়োজনে খরচ করুন। অকারণে খরচ নয়।
  3. কেন্দ্রীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন।
  4. গত ১৫ বছর আপনাদের কেউ কেউ ভুল করেছেন। অনেক ক্ষেত্রে করানো হয়েছে। তবে অন্যায় হলে বলা উচিত ছিল।
  5. একটা গ্রুপ করুন। যেখানে সব সচিবরা থাকবেন। মুখ্যমন্ত্রীও থাকবেন সেখানে।
  6.  কাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাওয়া হবে।
  7. অফিসাররা প্রাপ্য সম্মান নিয়ে কাজ করবে।
  8. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে। তবে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না।’
  9. শুভেন্দু বলেন, সরকারি মঞ্চে বা মিডিয়ার সামনে কোনও আধিকারিককে অপমান করা কিংবা নাম ধরে তুই-তুমি করে সম্বোধন করার রীতিকে আমি সমর্থন করি না। প্রশাসনের প্রতিটি আধিকারিককে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়েই সরকার পরিচালিত হবে।
  10. সচিবদের অভয় দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারের কাজ সরকারের মতো করুন। সকলে যেভাবে সরকারি কাজ করে, সেই ভাবেই সরকারি কাজকে মান্যতা দিতে হবে।
  11.  বুধ ও বৃহস্পতিবার বাকি নির্বাচিত বিধায়কদের মধ্যে থেকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন কয়েকজন। বিধানসভার অ্যানেক্স বিল্ডিং অথবা লোকভবনে শপথ অনুষ্ঠানের সম্ভাবনা।
  12. মঙ্গলবার অসমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  13. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যা মামলায় ভিন রাজ্য থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত। তাদের তোলা হলো বারাসত আদালতে।
  14. গরু পাচার রোধে প্রশাসনিক মহলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেআইনি গরু হাট কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না। ওই হাট গুলোর উপর নজরদারি রাখতে হবে। যাতে কোনও বেআইনি হাট খোলা না থাকে সেদিকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
  15. হিমাচল প্রদেশের চম্বা জেলায় সোমবার ভোরে পথ দুর্ঘটনা। মৃত ছয় পর্যটক এবং গুরুতর জখম আরও চার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*