পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বঙ্গবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে বাংলার নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।
  2. বাংলায় লেখা চিঠির শুরুতেই মা কালীর কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী লেখেন, “আজকের এই শুভদিনে আমি মা কালীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা জানাচ্ছি যেন, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী নতুন উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারেন।”
  3. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো বার্তায় বলেন, “শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার, ভাল থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে, এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যের নববর্ষ আছে। বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান, সমস্ত সামাজিক সংস্কার, জাতীয়তাবাদের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান।”
  4. জলপাইগুড়ির সভা থেকে শাহ বলেন, ‘বিজেপি সরকার ক্ষমতায় এলেই কাউকে চারটে বিয়ে করতে দেওয়া হবে না। এখানেও ইউনিফর্ম সিভিল কোড চালু হবে।’
  5. জলপাইগুড়ির সভা থেকে শাহ বলেন,‘২৩ এপ্রিল আপনারা মমতাদির হিসাব করে দিন, ওঁর গুন্ডাদের হিসাব আমরা করব। উল্টো করে টাঙিয়ে সোজা করে দেবো। আপনারা পদ্ম প্রতীক খুঁজে নিন। তৃণমূলের গুন্ডাদের আমরা খুঁজে নেব।’
  6. ইসলামপুরের জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না?
  7. বিহারের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী।
  8.  রাঘব চাড্ডাকে এ বার জেড ক্যাটিগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। শুধু দিল্লি ও পাঞ্জাবে এই নিরাপত্তা পাবেন সাংসদ।
  9. সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ৬ মে পর্যন্ত পিছিয়ে গেল শুনানি।
  10. বাংলার নতুন বছরের শুরুতে জেলার অন্যতম ধর্মীয় স্থান দিঘার জগন্নাথ ধাম, তমলুকের দেবী বর্গভীমা মন্দির, মহিষাদলের গোপাল জিউ মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় জমছে।
  11. মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হিম্মতপুরা এলাকার কাছে মোরিন্দা-চুন্নি হাইওয়েতে। এই ঘটনায় ৬ তীর্থযাত্রীর মৃত্যুর পাশাপাশি ২১ জন আহত হয়েছেন বলেও খবর।
  12. তুরস্কে কাহরামানমারাস প্রদেশের একটি মিডল স্কুলে বন্দুকবাজের হামলা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোয় মৃত কমপক্ষে ১।
  13. আমেরিকা-ইরান আবার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
  14. আমেরিকার হরমুজ প্রণালী অবরোধ করার চেষ্টার বিরুদ্ধে বার্তা চিনের।
  15. হরমুজ নিয়ে ট্রাম ও মোদির টেলিফোনে কথা হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*