রোজদিন ডেস্ক : রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের রহস্য মৃত্যু হোল দক্ষিণ ২৪ পরগণার ফলতায়। অসমের বাসিন্দা কনক কোচের (৪১) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল গভীর রাতে তিনি সিঁড়ি দিয়ে পড়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আইটিবিপি-র তরুণ জওয়ানের এই অস্বাভাবিক মৃত্যুতে সহকর্মী মহল শোকস্তব্ধ।

Be the first to comment