পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সোমবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা রাজ্য সভাপতি সুব্রত বক্সির।
  2. দলে ফিরেই কালীঘাটের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক শোভনের। ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।
  3. বিএলওদের নিরাপত্তা দেবে লোকাল থানা। কাল থেকে বাংলায় আনুষ্ঠানিক ভাবে শুরু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর।
  4. আগামীকাল এসআইআরের প্রতিবাদে পথে নামছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ময়দানের গান্ধি মূর্তি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  5. হরিদেবপুর গুলি কাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে জালে মুল অভিযুক্ত-সহ তিন।
  6. গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান-সহ ৪ দেশ, সরাসরি অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প।
  7. তিন মাসে এই নিয়ে চতুর্থবার ভূমিকম্প আফগানিস্তানে। মৃত ১০, আহত বহু মানুষ, আতঙ্কে গোটা দেশ।
  8. ভিয়েতনামে ভয়াবহ বন্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫, বিপুল ক্ষয়ক্ষতি।
  9. ফের কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক সংস্থা অ্যামাজন। সবমিলিয়ে ১৪,০০০ কর্মীকে এক লপ্তে বিদায় দিল তাঁরা। ই-কমার্স দুনিয়ায় বাড়ছে আতঙ্ক।
  10. আমেরিকার এতগুলো পরমাণু বোমা আছে যে তা দিয়ে ১৫০ বার পৃথিবীকে ধ্বংস করা যাবে। হুমকি ডোনাল্ড ট্রাম্পের।
  11. লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিল ইজরায়েল।
  12. ২২ জানুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা, এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা।
  13. পুরুলিয়ার বেসরকারি স্কুলের এক পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলের ঘরে মিলল ঝুলন্ত দেহ। তদন্তে পুলিশ।
  14. জাল পাসপোর্ট মামলার তদন্তে সোমবার সকালে চাকদহে ইডির তল্লাশি। এক কাঠমিস্ত্রির বাড়িতে ঢুকে কয়েক ঘণ্টা চলে তল্লাশি, ধৃত ৩।
  15. সিউড়িতে এক আদিবাসী প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ, তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*