- নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত বারুইপুর। রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকারই চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবারের।
- মৃত নাবালিকার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
- শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ। দুপুরেই কলকাতায় পৌঁছবেন তিনি।
- প্রথমে বিকেল ৪টে ২০ মিনিটে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন অমিত শাহ। এরপর ইকোপার্কে ৪টে ৫০ মিনিটে শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো করবেন। সন্ধে ৭টা নাগাদ বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে ‘ভারত কেশরী’-কে শ্রদ্ধা জানাবেন।
- নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা কমিটিগুলিকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।
- সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হল বিষ্ণুপুর থানায়। আগেই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। গতকাল বিষ্ণুপুর থানায় অভিযোগ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।
- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুরের অভিযোগ। ভাঙা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের বেদিও। রবিবার সকালে সুকিয়া স্ট্রিটের ঘটনা। ঘটনার গ্রেফতার এক।
রবিবার নামখানা লাইনের সূর্যপুর স্টেশনে অবরোধ করা হয়। অবরোধের জেরে জয়নগর-লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে বন্ধ হয় ট্রেন চলাচল। এখন অবরোধ উঠে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। - শনিবার তমলুক আদালতের বিচারক নতুন একটি মামলায় তৃণমূল নেতা সুজিতকুমার রায়কে ছ’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন। অস্ত্র আইন–সহ একাধিক ধারায় সুজিতের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন মামলা।
- কর্তব্যরত অবস্থায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ার উৎপল সিং (৩২)-এর। তিনি আরামবাগের আরান্ডি-২ গ্রাম পঞ্চায়েতের বহুখেদাইল গ্রামের বাসিন্দা। শনিবার গভীর রাতে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
- তোলাবাজির অভিযোগে গেপ্তার তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডল। তিনি হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য।
- ফের পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী মিনি ফিরোজ। রবিবার অস্ত্র আইন মামলায় ডানকুনি টোল প্লাজ়া থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে।
- সাপের কামড়ে জখম হয়েছিল স্কুল পড়ুয়া। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রবিবার চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। মৃতের নাম তমসী পাল (১৬)। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন তমসীর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই স্কুল পড়ুয়ার।
- ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুর-১, গোপীবল্লভপুর-২, সাঁকরাইল ও নয়াগ্রাম এই ব্লকগুলিতে নদী পাড়ে ভাঙন দেখা যায়। বহু এলাকায় জল ঢুকে প্লাবিত হয় গ্রাম। শুক্রবার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রাম পঞ্চায়েতের নিচু পাতিনা ও উপর পাতিনা দু’টি এলাকায় ভাঙন পরিদর্শন করেন নয়াগ্রামের ধিধায়ক অমিয় কিস্কু। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার–সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
- মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। ৭ জুলাই অর্থাৎ মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
- দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান। ৫ জুলাই, রবিবার মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়িতেই বসে বিয়ের আসর।

Be the first to comment