রোজদিন ডেস্ক : শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বাস্তবায়নের কাজ৷ দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের শিলান্যাস করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাংসদ বাপি হালদার৷ শনিবার ধসপাড়া সুমতিনগর ২ পঞ্চায়েত এলাকার হারাধনপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হয়৷ দ্বীপবাসীদের উন্নয়নকে বাস্তবায়িত করতে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ১০০টির মতো প্রকল্পের শিলান্যাস করা হয় এই অনুষ্ঠানে। বিডিও কানাইয়াকুমার রায় বলেন, সাগর ব্লকের ১৭৪টি বুথের মধ্যে ১৪৫টি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবির সম্পূর্ণ হয়েছে৷ তার মধ্যে বিভিন্ন কাজের টেন্ডার থেকে ও কাজ বন্টনের প্রক্রিয়ায় শেষ হয়েছে। এলাকার চাহিয়া অনুযায়ী প্রথম পর্যায়ে ১ কোটি ৯১ লক্ষ ৫৪ হাজার ২৪৪ টাকা ব্যয়ে ৯৮টি (98 Project) কাজের আনুষ্ঠানিক শিলান্যাস হল৷ সাংসদ বাপি হালদা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটা করে দেখান। ২ আগস্ট থেকে শুরু হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। সাগর ব্লকে আজকের সেই প্রকল্পের শিলান্যাসও হয়ে গেল।

Be the first to comment