প্রদেশ কংগ্রেস ভবনে হাসিন জাহান (Hasin Jahan), জল্পনা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁকে নিয়ে রাজ্যের ক্রীড়া মহল-সহ সর্বত্র চর্চার শেষ নেই, এবার তিনি রাজনীতির অঙ্গণে পা রাখছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তিনি হাসিন জাহান (Hasin Jahan), দেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী। গতকাল প্রদেশ কংগ্রেস দফতরে এসেছিলেন তিনি, যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ওই দলের প্রার্থী হচ্ছেন কিনা? হাসিন জাহানের কংগ্রেসের দফতরে আসা নতুন নয়, প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর কার্যকালেও তিনি এসেছিলেন। তখনও তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে একাধিকবার সংবাদে এসেছেন হাসিন জাহান। শামির সঙ্গে সরকারিভাবে বিচ্ছেদের পরও তাঁকে নিয়ে কৌতুহল অব্যাহত।

গত সপ্তাহে কংগ্রেসের জাতীয় স্তরের নেতা বেনুগোপালের কলকাতা সফরের সময় থেকে ফের তৎপর প্রদেশ কংগ্রেস। প্রতিদিনই বৈঠক চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনই মুখ্য আলোচ্য বিষয় বলে অভিজ্ঞ মহল মনে করেন।  প্রার্থী বাছাই নিয়েও প্রাথমিকভাবে কথাবার্তা শুরু হয়েছে।

হাসিন জাহানের বক্তব্য, যা বলার, যা করার সিদ্ধান্ত নেবেন প্রদেশ কংগ্রেস সভাপতিই।

তবে প্রার্থী না হলেও প্রচারে তিনি অংশ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*