রোজদিন ডেস্ক : কলকাতার নামী মণ্ডপ শিল্পীকে দিয়ে কাজ করাতে গিয়ে বেজায় সমস্যায় মালদার একাধিক পুজো কমিটির উদ্যোক্তারা। অভিযোগ, মন্ডপ গড়ার বরাত, মোটা টাকা অগ্রিম নিয়ে কাজও শুরু করেছিলেন ওই শিল্পী ও তাঁর সহযোগীরা। কিন্তু মাঝপথে কাজ বন্ধ রেখে উধাও তিনি। বন্ধ তাঁর মোবাইলও। এই পরিস্থিতিতে মাথায় হাত ওই জেলার পাঁচ পুজো কমিটির উদ্যোক্তাদের। কিভাবে কি করবেন ভেবে পাচ্ছেন না। যদিও স্থানীয় পুজো ফোরাম তাঁদের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে অনেকে স্থানীয় মন্ডপ শিল্পীদের সাহায্যে কাজ শেষ করার ব্যবস্থাও নিয়েছেন।
জানা যায় অভিযুক্ত শিল্পী যাদবপুরের বাসিন্দা। ৫/৬ মাস আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করে কাজের বরাত দেওয়া হয়। এই ভাবে মাঝপথে তিনি চলে যাবেন কেউ ভাবেননি।
এই নিয়ে প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তাঁরা। মুখ্যমন্ত্রীকেও জানানোর কথা ভাবছেন।

Be the first to comment