রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সোলে কোরিয়ার প্রাক্তন উপমন্ত্রী, বিশিষ্ট রাষ্ট্রদূত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনার মূল বিষয় ছিল শান্তি, নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতা।
অভিষেক বলেন ,আমার বক্তব্যে আমি বিশেষভাবে তুলে ধরেছি রবীন্দ্রনাথকে ঘিরে কোরিয়া ও আমাদের গভীর সাংস্কৃতিক মেলবন্ধনের কথা। রবীন্দ্রনাথের শাশ্বত সৃষ্টি ,তাঁর অমর কবিতা দ্যা ল্যাম্প অফ দা ইস্ট আজও কোরিয়ানদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে।
অভিষেক লেখেন ,এটা অত্যন্ত গর্বের বিষয় এই যে রবীন্দ্রনাথের লেখা ,তাঁর বাণী আজও কোরিয়ার স্কুলে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। এমনকি রবীন্দ্রনাথ এর সৃষ্টি কোরিয়ার স্কুলের পাঠ্য পুস্তকে স্থায়ী স্থান পেয়েছে।
দুই দেশের মানুষের কাছে এটা একটা স্থায়ী আধ্যাত্মিক ও সামাজিক দলিল।
ভারত এবং দক্ষিণ কোরিয়া ঐক্যবদ্ধ সন্ত্রাসবাদের মোকাবিলায়।
সন্ত্রাসদমনের বার্তা পৌঁছে দিতে সর্বদলীয় সংসদীয় দল এই মুহূর্তে রয়েছে সোলে। সেখানকার প্রবাসী ভারতীয়ের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য প্রতিনিধিরাও।

Be the first to comment