রোজদিন ডেস্ক : আজ পবিত্র ঈদ-উল-আযহা বা বকরি ঈদ। ধর্মীয় উৎসবের আবহে সারা দেশে পালিত হচ্ছে কুরবানির ঈদ। যিলহজ্জ মাসের ১০ তারিখে পালিত এই উৎসব ইসলামের অন্যতম বৃহৎ ইবাদতের দিন। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, ‘ঈদ মোবারক! ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।’
অন্যদিকে, ঈদ-উল-আযহা উপলক্ষে তৃণমূল সাংসদ তথা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সকলক শুভেচ্ছা জানিয়ে তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, উদযাপনকারী আমার সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ঈদ যেন আমাদেরকে বিশ্বাস, ত্যাগ ও সহানুভূতির মূল্যবোধকে ধারণ করতে, একতা, বিনয় ও মানবসেবার আদর্শে অনুপ্রাণিত করে।
সত্যিকারের ইবাদত হলো একে অপরের প্রতি যত্ন নেওয়া এবং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার জন্য একসাথে কাজ করা—এই শিক্ষা যেন আমাদের মনে থাকে। সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করি। ঈদ মোবারক!

Be the first to comment