সিঁদুর নিয়ে বিজেপি সাংসদের মন্তব্য কে কড়া কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটকদের হত্যা করা হয়। এবং মহিলাদের সিঁদুর মুছে দেয় সেই সন্ত্রাসবাদীরা। মহিলাদের সিঁদুরের মর্যাদা ফিরিয়ে দিতে ভারতের তরফে প্রতাগঘাত করা হয়। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। কিন্তু এবার সেই মহিলাদের সাহসিকতা নিয়েই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ রাম চন্দ্র জাঙ্গরা।
এর পর এই বিজেপি সাংসদদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক
বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “গত ২২ এপ্রিল ২৬ জন পর্যটক কে হত্যা করা হয়েছিল এবং এটা জঙ্গি হানা। সবাই একসঙ্গে দেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে এক কন্ঠস্বরে প্রতিবাদ করেছিল এবং আমরা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সব সময় দেশের ঐক্যের কথা বলে থাকি এবং এই বিষয়ে অর্থাৎ দেশের ওপর যখন আক্রমণ তখন এক স্বরে আমরা কথা বলব এটাই আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এবং আমাদেরও সেই কথা অনুসরণ করতে বলেছেন । ”

তিনি আরো বলেন,”যে প্রত্যাঘাত করা হয়েছিল সেই প্রত্যাঘাতে দুজন নেত্রী ছিলেন মহিলা। একজন ভ্যোমিকা সিং এবং সোফিয়া কুরেশি। এবং তাদের এই বীর বিক্রম সাহস দেশের মানুষ দেখেছেন কিভাবে তারা সেনাদের নেতৃত্ব দিয়েছেন। এবং জীবন বিপন্ন করে তারা এই নেতৃত্ব দিয়েছেন। এই অপরেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, যেটা এখনো চলছে। সিঁদুরের যে ঐতিহ্য যে সম্মান সেই দিকে তাকিয়ে হয়তো এই অপারেশনের নাম দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অপারেশন সিঁদুর। এবং আপনারা এটাও দেখেছেন এই অপারেশন সিঁদুরের কথা এবং তার সাথে যে সন্ত্রাসবাদের শিকার হয়েছিল দেশ সে কথা বলতে যে প্রতিনিধিদল কেন্দ্র থেকে গেছে তাঁরা বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করছেন এবং সেখানে আমাদের সম্মানীয় সাংসদ আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গেছেন। তিনিও তাঁর পক্ষ থেকে যা বলার বলেছেন যা আপনাদের সংবাদ মাধ্যমে দেশবাসী শুনেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মহিলাদের সিঁদুর মুছে যাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে “অপারেশন সিঁদুর” কে পরিপূর্ণতা দিয়েছেন সন্ত্রাসবাদীদের প্রত্যাঘাত করে, সেখানে তারপরেই আমরা শুনছি তাঁদের যে নেতৃত্ব তাঁরা কিভাবে এই সিঁদুরকে অপমান করছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*