অসমে ব্যর্থ ডবল ইঞ্জিনের সরকার : তোপ সুস্মিতা দেবের

Spread the love

রোজদিন ডেস্ক : অসমে বিদেশি ইস্যুতে ডবল ইঞ্জিনের সরকার ব্যর্থ বলে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তাঁর অভিযোগ,  বিদেশি বিতাড়ন, চিহ্নিতকরণের নামে এন আর সি চালু করে কোন ফল হয়নি। জাতি, মাটি, ভেতি-র প্রতিশ্রুতি রক্ষায়  ব্যর্থ বিজেপি। এন আর সি বিজেপি-র প্রকল্প, প্রতিশ্রুতি ও তাদের বিরাট ব্যর্থতা বলে তোপ দাগেন তিনি।

বিজেপিকে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, এখন অসমের মানুষ এই সব নিয়ে জবাব চাইছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এর দায় এড়াতে পারেন না। তাঁরা এই ব্যর্থতা স্বীকার করবেন, নাকি অসমের আমজনতাকে বোকা বানিয়ে যাবেন বলে সুস্মিতা দেব প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*