রোজদিন ডেস্ক : মালদার কালিয়াচকে উড়ালপুল নির্মাণের আর্জি বিবেচনার আশ্বাস দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। এই নিয়ে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তাঁর সঙ্গে দেখা করেন। একই আর্জিতে আগে তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিলেন। সম্প্রতি এই বিষয়ে তিনি নীতিন গড়করির সঙ্গে দিল্লিতে দেখা করে কথা বলেন। মন্ত্রী তাঁকে এই নিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

ঈশা খান চৌধুরী জানান, এই উড়ালপুল হলে স্থানীয় মানুষ উপকৃত হবেন। তাঁদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে বলে ঈশা খান জানান।

Be the first to comment