পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কোচবিহার পৌঁছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। দিলেন একাধিক নির্দেশ। কাল জনসভা।
  2. কোচবিহার বর্ডার জেলা, তাই আইন-শৃঙ্খলা দেখে রাখতে হবে। কোনও মাতব্বরি বা অযথা হস্তক্ষেপ মানা হবে না। এলাকায় শান্তি বজায় রাখতে হবে। বললেন মুখ্যমন্ত্রী
  3. ইন্ডিগোর বাতিল বিমানের যাত্রীদের ক্ষতিপূরণ দিক কেন্দ্র, দাবি মুখ্যমন্ত্রীর।
  4. ওটা বিজেপির অনুষ্ঠান, কী করে যাবে? ব্রিগেডে গীতাপাঠের আসরে না যাওয়ার ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী
  5. বন্দে মাতরমের দেড়শো বছর। সংসদে মোদির মুখে ‘বঙ্কিমদা’ শুনে তীব্র প্রতিবাদ তৃণমূলের।
  6. বাংলার বকেয়া প্রায় ২ লক্ষ কোটি টাকার দাবিতে সোমবারও সংসদ চত্বরে অবস্থান বিক্ষোভ তৃণমূল সাংসদদের।
  7. কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর দাবি মেনে মালদহের কালিয়াচকে উড়াল পুল নির্মাণের প্রস্তাব ভেবে দেখা হবে। আশ্বাস মন্ত্রী নিতিন গড়করির।
  8. পুতিনের পর ভারত সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
  9. গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃতদের তালিকায় এক বাগডোগরার বাসিন্দা।
  10. কেন্দ্রীয় সরকারের ধমক খেয়ে বাতিল বিমান যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরালো ইন্ডিগো।
  11. দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ, চলতি সপ্তাহে একই থাকবে তাপমাত্রা।
  12. টাকার জন্য যুবককে কুপিয়ে খুনের চেষ্টা বেনিয়াপুকুরে। ধৃত স্ত্রী-সহ দু’জন।
  13. মুক্তিযুদ্ধের বিজয় দিবস উদযাপনে কলকাতায় আসবে বাংলাদেশি সেনাবাহিনীর প্রতিনিধি।
  14. শিলিগুড়ির এক মন্দিরের সামনে থেকে উদ্ধার নবজাতক, চলছে পরিবারের খোঁজ।
  15. রাতের অন্ধকারে দার্জিলিংয়ের সিটংয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৩।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*