পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বড়দিন কিংবা বর্ষশেষেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস।
  2. ওড়িশায় হেরোইন পাচারের চেষ্টা, গভীর রাতে কলকাতার বাবুঘাট থেকে ধৃত ১।
  3. ফেব্রুয়ারিতে চিংড়িঘাটায় মেট্রোর কাজে রাজি রাজ্য, জানুয়ারিতে সম্ভব কিনা, জানতে চাইল হাইকোর্ট।
  4. খসড়া তালিকায় নাম নেই? শুক্রবার থেকেই হিয়ারিং নোটিশ পাঠানো শুরু করে দিল নির্বাচন কমিশন।
  5. ডেলিভারির পরও পেটের মধ্যে রইল গজ, খানাকুলে ৭ মাস যন্ত্রণায় ভুগে মৃত্যু মহিলার।
  6. মেদিনীপুরে চারজন মিলে যুবতীকে গণধর্ষণ, ৩ জনকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত।
  7. যুবভারতী কাণ্ডে শুক্রবার সকালে হুগলির রিষড়ায় শতদ্রু দত্তের বাড়িতে তল্লাশি পুলিশের। ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও তিন।
  8. দুটি কেন্দ্র থেকে জমা দিয়েছেন এনুমারেশন ফর্ম। এই প্রথম কোনও ভোটারকে শোকজ করল কমিশন।
  9. হুগলির কোন্নগর পুরসভার ১৬ নং ওয়ার্ডের ২৬২ নং বুথের শ্যামল খাটুয়া খসড়া তালিকায় “মৃত”। আদালতে যাওয়ার হুঁশিয়ারি “মৃত” শ্যামলের।
  10. বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা অজানা আলো, সঙ্গে বিকট শব্দ ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়, তুমুল আতঙ্কে বাসিন্দারা, নির্দিষ্ট তথ্য নেই, খোঁজ চলছে, জানাল প্রশাসন।
  11. জুলাই আন্দোলনের অন্যতম মুখ বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরের হাসপাতালে। গত শুক্রবার তাঁকে গুলি করে কিছু দূষ্কৃতী।
  12. জিরামজি বিল: দিল্লিতে ধর্না বিরোধীদের, ঠাণ্ডার মধ্যেই সংসদ চত্বরে রাত জাগলেন তৃণমূল সাংসদরা।
  13. সাংবাদিক খুন, বন্ধ হল দুটি সংবাদপত্র, বাংলাদেশে নজিরবিহীন হামলার নিন্দায় তৃণমূল।
  14. র‍্যালি চলাকালীন ওপেন ফায়ারিং, পাঞ্জাবে গুরুতর জখম আপ নেতা-সহ তিনজন।
  15. নিজেদের পছন্দই শেষ কথা, আঠারো বছর হয়ে গেলে পরিবার বাধা দিতে পারবে না লিভ-ইন সম্পর্কে। জানিয়ে দিল ইলাহাবাদ হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*