রোজদিন ডেস্ক : মিজোরাম থেকে দিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেস বেলাইনের ফলে প্রাণ হারালো আটটি হাতি। শুক্রবার গভীর রাতে অসমের হোজাই এর কাছে ঘন কুয়াশায় হাতির দলকে ধাক্কা দিয়ে রাজধানী এক্সপ্রেসের পাঁচটি কোচ ও ইঞ্জিন লাইঞ্চ্যুত হয়। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। তবে দ্রুত আসা ট্রেনের ধাক্কায় আটটি হাতি মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, মিজোরামের সাইরং থেকে দিল্লি গামী ট্রেন টি শুক্রবার রাত ২টোর পর অসমের হোজাই এর কাছে চাংজুরাই এ এক হাতির পালকে ধাক্কা দেয়। ওই এলাকা হাতির করিডর নয়। হাতির দল লাইন পারাপারের সময় এই দুর্ঘটনা হয়। রেল ও বন দফতরের কর্মী, আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। এই দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল বেশ কিছু ক্ষণ ব্যাহত হয়। বেশ কিছুদিন ধরে ওখানে হাতির পাল যাতায়াত করছিল বলে স্থানীয় মানুষ জন জানিয়েছেন। মৃত হাতিদের দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment