পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. আজ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী, সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ভবনে এদিন সকালে পতাকা উত্তোলন করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
  3. পয়লা জানুয়ারি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কল্পতর উৎসব উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।
  4. আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে স্টুডেন্ট ডে। আজ থেকেই শুরু হল সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইকের। এই উপলক্ষে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. পড়ুয়াদের জন্য রাজ্যের শিক্ষার উন্নয়নে ও শিক্ষা পরিকাঠামো তৈরিতে গত সাড়ে চোদ্দ বছরে কী করেছে রাজ্য, তার খতিয়ানও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
  6. কনকনে ঠান্ডায় বর্ষবরণে বাংলা। ৫ জানুয়ারি থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস।
  7. চলতি মাসেই হাওড়া থেকে চলবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।
  8. বর্ষবরণের রাতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় কলকাতায় গ্রেফতার প্রায় ১৩০০ জন, বিশৃঙ্খলার অভিযোগে ধৃত ২৬৩ জন।
  9. ব্যবসার কাজে বেরিয়ে অপহৃত কলকাতার ব্যবসায়ীকে নদিয়া থেকে উদ্ধার, ধৃত ২।
  10. বাঁকুড়ার বিষ্ণুপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু বৃদ্ধার।
  11. কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা।
  12. গভীর রাতে রায়গঞ্জের জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি নব্যেন্দু ঘোষের দেহ উদ্ধার। খুন না অন্য কিছু, তদন্তে পুলিশ।
  13. ফের এসআইআরে শুনানির ডাক পেয়ে আতঙ্কে মৃত্যু। মৃতের নাম সুলতান সর্দার। বয়স ৬০। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা সুলতান।
  14. ১১১ টাকা বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। অপরিবর্তিত রইল গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম।
  15. বর্ষশেষে সুইতজারল্যান্ডের পর্যটনস্থল ক্রানস মন্টানার রেস্তরাঁয় আগুন। ৪০ জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা। জখম একাধিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*