- ঘটনার পর দু’দিন কেটে গিয়েছে। তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ জন। শুক্রবার সকালে মৃত ও আহতদের তালিকা প্রকাশ করল লালবাজার।
- শুক্রবার সকালেও তারাতলার ধ্বংসস্তুপে তল্লাশি অভিযান চলছে। রয়েছে পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে অক্সিকাটার যন্ত্র।
- তারাতলা কাণ্ডে চাপানউতর জারি। নকসায় ভুল ছিল না, খতিয়ে দেখে সায় বিল্ডিং কমিটির, অনুমোদন করেন পূর্বতন মেয়র, বলছে কেএমসির নথি।
- নথিতে সই করেছেন মেয়র, ফলে তদন্তের আওতায় আসতে পারেন তিনিও। দাবি করলেন আর এক প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য।
- তারাতলায় প্রাণহানির জের। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তায় তৃণমূল ছাড়ার ঘোষণা কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন কাউন্সিলর তথা সিএবি কর্তা বিশ্বরূপ দে-র।
- সব কলেজের ইউনিয়ন রুম খুলে করতে হবে তল্লাশি, হবে ভিডিয়ো রেকর্ডিং, সুরেন্দ্রনাথ ও বারাসত কলেজের ঘটনার জেরে নির্দেশ উচ্চশিক্ষা দফতরের।
- বৃহস্পতিবার সন্ধ্যায় রামমোহন হলে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মিসভা। নির্বাচনে ভরাডুবির পর প্রথম সভায় কর্মীদের ভিড়।
- ৫ জন কর্মী থাকলে তাদের নিয়েই হবে একুশে জুলাইয়ের শহিদ স্মরণ। উত্তর কলকাতা জেলার কর্মিসভায় ফোনে বার্তা তৃণমূলনেত্রীর।
- ঝাড়খণ্ডের রামগড়ে পথদুর্ঘটনায় আট জনের মর্মান্তিক মৃত্যু। ঘটনার পর পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
- বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, আগামী সপ্তাহেই বিধানসভায় আসতে চলেছে বিল।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪, আহতের সংখ্যা হাজারেরও বেশি। জারি উদ্ধারকাজ।
- উত্তরপ্রদেশে মহরমের শোভাযাত্রায় দুর্ঘটনায়, নিহত এক, আহত দুই।

Be the first to comment