দশে দশ

Spread the love
  1. তারাতলায় এখনও উদ্ধারকাজ চলছে। ভিতরে আরও কেউ আটকে আছেন কি না তা তল্লাশি করে দেখা হচ্ছে।
  2. ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী গ্রেফতার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা , জোর করে আটকে রক্ষা, মারধরের অভিযোগ রয়েছে।
  3. তারাতলা বিপর্যয়কাণ্ডে এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল।
  4. দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী গ্রামে বিজেপির এক শক্তিকেন্দ্র প্রমুখ শুভেন্দু সর্দার-কে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  5. শনিবার থেকে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  6. শনিবার সাতসকালে কালীঘাট স্টেশনে প্রথম মেট্রোর সামনেই ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ব্যাহত হয় পরিষেবা।
  7. শুক্রবার মার্কিন সেনা ইরানের মিসাইল ও ড্রোন ভাণ্ডারে হামলা চালাল। একইসঙ্গে উপকূলবর্তী র‌্যাডার সাইটেও হামলা করা হয়।
  8. আজ ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে এবার ভূমিকম্পের মাত্রা ৪.৯।
  9. শনিবার সকালে পাকিস্তানে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশ।
  10. গ্রুপপর্ব পেরিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে ইতিহাস গড়ল কেপ ভের্দে। শনিবার সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ ৩২-তে পৌঁছে গেল ‘ব্লু শার্কস’রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*