কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মামলায় জরুরি শুনানি চেয়ে আদালতে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রতিবেদন: কণ্ঠস্বরের নমুনা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ওই মামলার জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন তা সম্ভব নয়। ৭ জুলাই মঙ্গলবারই মামলার শুনানি হবে। উল্লেখ্য আগামী ৮ জুলাই বুধবার তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য তলব করেছে বিধাননগর আদালত। এই অবস্থায় ওই হাজিরা এড়াতে মরিয়া অভিষেক এদিন জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হলেও তাঁকে খালি হাতেই ফিরতে হচ্ছে। এর আগে ছাব্বিশের নির্বাচনী প্রচারে “চার তারিখের পর ডিজে বাজবে” এই উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। সেই মামলাতেই ক্রমশ আইনি প্যাঁচে জড়িয়ে পড়ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এদিন অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আদালত জানিয়ে দেয় মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। ওই দিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে অভিষেককে। ফলে এখন মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তৃণমূল সাংসদকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*