- আজ শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির উত্তরকন্যায় বেলা দু’টোর সময় তাঁর প্রশাসনিক বৈঠক। বন্যা-সহ উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রীর।
- উত্তরবঙ্গ রওয়ানা হওয়ার আগে আজ সকালে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে অংশ নেন মুখ্যমন্ত্রী।
- শুক্রবার সকালে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের দু’দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
- সংসদীয় রাজনীতি শেখাতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
- বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে ওম বিড়লা ছাড়াও রয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, হরিয়ানার রাজ্যপাল অসীমকুমার ঘোষ ও ৮ রাজ্যের স্পিকার।
- প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, এই ব্যবস্থাপনা যারা করেছেন, সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন, আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। সকল বিধায়ককে ভালো করে কাজ শিখতে হবে। প্রথমবার যিনি নির্বাচিত হয়ে আসেন, তাদের শিখতে হয়।
- লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, একজন বিধায়কের থেকে মানুষের আশা, প্রত্যাশা অনেক বেশি থাকে। একজন বিধায়কের কী ভূমিকা? এই রাজ্যের কী আইন? রাজ্যবাসীর কী আশা, কী অবস্থা, সবটা রাজ্যের উন্নয়নের সঙ্গে জুড়ে থাকে।
- রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যে আসবেন তিনি। শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশনেও যেতে পারেন শাহ। তার আগে মিত্র ইনস্টিটিউশন পরিদর্শন করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- ডিজে বাজবে মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা মামলার জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে শুক্রবার ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ঝাড়খন্ডে বিষাক্ত সরষের তেল খেয়ে এক পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে নামল পুলিশ।
- বিদ্রোহীদের ভোটে পদ খোয়ালেন তৃণমূলের নদীয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। এবার নদীয়া জেলা পরিষদ হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।
- ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বর্ষার আশঙ্কা, সতর্কতা জারি সুন্দরবন জুড়ে।

Be the first to comment