রোজদিন ডেস্ক :
ঝাড়খন্ডে গত দশ দিনে এক পরিবারের পাঁচ জনের রহস্যজনকভাবে মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁদের মৃত্যুর নেপথ্যে বিষাক্ত সরষের তেল কে দায়ী করা হয়েছে। কিভাবে এই বিষাক্ত তেল তাঁরা পেলেন ও খাওয়ার পর পরিবারেরর এক একজন করে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন,তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
সূত্রের খবর, ঝাড়খন্ডের পালামৌ এর সিক্কা গ্রামে গত দশ দিনে কুলদীপ মাহাতো, তাঁর স্ত্রী ও তিন সন্তানের একে একে মৃত্যু হয়। তাঁদের প্রত্যেকের শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা চিন্তিত হন।
রাজ্যের স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা দফতর যৌথ ভাবে তাঁদের বাড়ি থেকে সরষের তেলের নমুনা সংগ্রহ করে। রাঁচির খাদ্য পরীক্ষা গারে তা পরীক্ষার পর দেখা যায় তা বিষাক্ত।
পালামৌ পুলিশ কি ভাবে এই তেল তাঁরা পেলেন,বাজারে এই তেল আরও আছে কিনা তা নিয়ে তদন্ত করছে।
এলাকার মানুষদের এই তেল নিয়ে সতর্ক করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment