দশে দশ

Spread the love
  1. রাজস্থান ও গুজরাটে শিল্প, পরিবহণ, জ্বালানি ও সেমিকন্ডাক্টর ক্ষেত্রে একাধিক মেগা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  পাশাপাশি একটি সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন এবং ১ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের রেল, সড়ক, মেট্রো ও বিদ্যুৎ-পরিকাঠামো সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।
  2. উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানতে চান, এই শাখা সচিবালয়ে কোন কোন দফতরের কর্তারা বসেন? মানুষকে কী কী পরিষেবা দেওয়া হয়? মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে তিনি বলেন, দ্রুত গুরুত্বপূর্ণ দফতরের যুগ্ম সচিবদের এখানে নিয়োগ করা হোক। উত্তরের মানুষকে যেন কলকাতা না যেতে হয়।
  3. বাংলায় শিল্পপতিদের ফিরিয়ে আনতে তাঁরা যে তৎপর, এবার তা বুঝিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুম্বইতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি। আর বৈঠক শেষে তিনি বুঝিয়ে দিলেন, শিল্পপতিরা বাংলায় আসার ব্যাপারে আগ্রহী।
  4. ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের বকেয়া পেনশনের এরিয়রের ৫০ শতাংশ টাকা চলতি মাসেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁরা সকলেই এই সুবিধার আওতায় আসছেন।
  5. ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে পুরীতে। তবে শুধু শনিবার নয়, রবিবারও আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে হলুদ সতর্কতা।
  6. একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় ও ওডিশা হয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ত্রিফলা ‘আক্রমণের’ জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  7. রাজ্যের ১২ জেলায় ১৩টি ‘এক্সক্লুসিভ’ বা বিশেষ এনডিপিএস আদালত চালু হতে চলেছে। সেখানে শুধুমাত্র মাদক মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে এনসিবি সূত্রে।
  8. কালীঘাট তৃণমূলের মুখপাত্র কুণাল বলেন, “সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারব না। সেবাশ্রয় সম্পর্কে আমার কোনও কালেই কোনও ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। কোনও সাংসদ, বিধায়ক বা কেউ মানুষের সেবা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য প্রোজেক্ট নিতেই পারেন। সেটা তাঁরা বলতে পারবেন।”
  9. ডানলপ রেলব্রিজের গার্ডার বদল ও সংস্কারের কাজের জন্য শনিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বিটি রোডের ডানলপ মোড় সংলগ্ন অংশের দু’টি লেনে যান চলাচল বন্ধ থাকবে। শনিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত এই কাজ চলবে।
  10. ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ইরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*