হাওড়া জেলা পরিষদও এবার হাতছাড়া হল তৃণমূলের, দায়িত্ব নিলেন নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি

Spread the love

প্রতিবেদন: এবার হাওড়া। রাজ্যে পালাবদলের পর আরও একটা জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের। দুর্নীতির অভিযোগ তুলে কয়েকদিন আগেই জেলা সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন সদস্যরা। ভোটাভুটিতে ভেঙে গিয়েছিল তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বোর্ড। শুক্রবার জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা ভোটের মাধ্যমে নয়া সভাধিপতি ও সহ- সভাধিপতি বেছে নিলেন। ৪২ জন সদস্যের মধ্যে ৩৬ জন সদস্য ভোটদানে অংশ নেন। ৬ জন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেননি। ভোটাভুটির পর হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন গোপা ঘোষ। সহ-সভাধিপতি হলেন তুষারকান্তি ঘোষ। দায়িত্ব নেওয়ার পর দু’জনেই এক সুরে জানান, যে বোর্ড গঠন হল সেই বোর্ড সরাসরি তৃণমূল বা বিজেপি পরিচালিত বোর্ড নয়, এই নতুন বোর্ড রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজ করবে। সহ-সভাধিপতি তুষারকান্তি ঘোষ বলেন, এই বোর্ড রাজ্য সরকারের উন্নয়নের দ্বারাই পরিচালিত হবে। আমরা জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে সরকারের উন্নয়নমূলক যা কাজ আছে তাই করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*