এক বছরে খাওয়ার বিল ১ কোটি! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্দরের খবর ফাঁস হতেই পরস্পরের ঘাড়ে দায় ঠেলছেন প্রাক্তন সভাপতি ও সচিব

Spread the love

প্রতিবেদন: এক বছরেই খাওয়াদাওয়া বাবদ ক্যান্টিনের বিল ১ কোটি টাকা! সামনে এল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অন্দরের নতুন কীর্তি! আর এই কেলেঙ্কারির খবর সামনে আসতেই সংসদের প্রাক্তন সভাপতি এবং সচিব নিজেদের মধ্যে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত হয়ে পড়লেন। তৃণমূল আমলে দীর্ঘদিন সংসদ সভাপতি পদে চিরঞ্জীব ভট্টাচার্য ও সচিব পদে ছিলেন প্রিয়দর্শিনী মল্লিক। যিনি আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অধ্যাপক-কন্যা। অভিযোগ, সচিব পদে থাকাকালীন খাওয়াদাওয়া বাবদ কোটি কোটি টাকা খরচ করেন প্রিয়দর্শিনী। কোথায়, কীভাবে এত টাকা খরচ হল তার তদন্তের দাবিতে সরব হয়েছেন সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের অন্দরের খবর, বিভিন্ন মিটিং, অনুষ্ঠানে ওই একটি ক্যান্টিনই খাবার সরবরাহ করত। তবে তা কোটি টাকা বিল হওয়ার মতো কিনা সেই প্রশ্নও উঠছে। প্রাক্তন সংসদ সভাপতির দাবি, এই অঙ্কের বিল নিয়ে আমিও নিশ্চিত ছিলাম না। তখন ফিনান্স আধিকারিকের সঙ্গে আমার কথা হয়। সে কারণে নতুন করে টেন্ডার ডাকা হয়েছিল। এর তদন্ত হওয়া দরকার। ঘুরিয়ে তিনি দায় ঠেলেছেন প্রাক্তন সচিবের দিকেই। প্রাক্তন সচিবের পালটা দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই। শুরু থেকেই দেখা গিয়েছে একটি বিশেষ সংস্থাকেই যাবতীয় বরাত দেওয়া হত। যদিও সেই সংস্থার সঙ্গে সংসদের কোনও লিখিত চুক্তি ছিল না। তারপরও বারবার কেন তাঁরা বরাত পেত তা প্রাক্তন সভাপতিই জানেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*