রোজদিন ডেস্ক :
পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা ইত্যাদির বহু জনপ্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছেন। এক ই পরিস্থিতি পাহাড়ের জিটিএ-তেও। এই অবস্থা চলবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল তিনি শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তর বঙ্গের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরে কলকাতা ফেরার সময় বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৮০% পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ ইত্যাদির অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। জিটিএ-র সদস্যরাও তাই করছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের কাজ কোন ব্যক্তি, জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে বললেও রাজ্যে সব ক্ষেত্রেই যে তা প্রযোজ্য তাঁর কথায় ইঙ্গিত মেলে।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, জিটিএ-র বাজেট দ্বিগুণ করেছে। এইমস, ক্যান্সার হাসপাতাল, কালিম্পং, আলিপুরদুয়ার, বালুরঘাটে মেডিকেল কলেজ দেওয়ার কথা বলা হয়েছে।
এই ছাড়া উত্তরবঙ্গে বিমানবন্দর-সহ বহু উন্নয়ন প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, যাঁরা এই সব কাজ না করে পালিয়ে বেড়াচ্ছেন, তাঁদের তিনি শো কজ করার নির্দেশ দিয়েছেন। যদি তাঁরা নিয়ম মেনে অবিলম্বে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, তবে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন।
পরিস্কার বলেন,সরকারের কোন শনিবার, রবিবার নেই। সরকার মানে ২৪×৭।
গতকাল উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ইত্যাদি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, এই সব কাজ রূপায়িত করার জন্য কি ব্যবস্থা নিতে হবে জানিয়ে এসেছেন।

Be the first to comment