কাঁচরাপাড়ায় পথ দুর্ঘটনায় মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

Spread the love

রোজদিন ডেস্ক :

গত বছর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি। আইটিআই এর মেশিনিস্ট ট্রেডে ১২০০-য় ১২০০ পেয়ে প্রথম হয়েছিলেন ঋত্বিকা সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। গতকাল বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান তিনি। এলাকার গর্ব এই তরুণীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ কাঁচরাপাড়া।

বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস গভীর শোক ব্যক্ত করে বলেন, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় পুরো শহরের মন খারাপ। ঋত্বিকার হাত ধরে কাঁচরাপাড়া আরও গর্বিত হোত। এমন প্রতিভাবান মেয়ের এমন ভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল বিকেলে ওখানকার পুরানো পোস্ট অফিসের সামনে দুর্ঘটনা হয়। এক যুবকের সঙ্গে স্কুটি তে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি একটি বাইকে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*