রোজদিন ডেস্ক: রাম মন্দিরে আর্থিক অনিয়মের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিক্ষোভ দেখালো কংগ্রেস। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন এই নিয়ে জাতীয় স্তরের কংগ্রেস নেতারা ইতিমধ্যেই সরব হয়েছেন। শনিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, চোদ্দশো কোটি টাকা তছরূপের খবর মিললেও আর এস এসের বিরুদ্ধে কেন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ই ডি, সি বি আই বা কোথায় বলে প্রশ্ন তোলেন তাঁরা। সারা দেশের মানুষ তা জানতে চায় বলে কংগ্রেস নেতারা দাবি করেন।

Be the first to comment