রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আগামী একুশে জুলাই শহিদ মিনারে দিনটি পালনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্টার দেওয়া হয়েছে, ওইদিন শহিদ মিনারে কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী উপস্থিত থাকবেন। সেখানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি র ছবি ও দেওয়া হয়েছে। আছে সাবেক তৃণমূলের জোড়া ফুলের ছবি ও।
রাজ্য কংগ্রেস নেতারা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টার দেখে প্রচন্ড ক্ষুব্ধ। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন বলে জানা যায়।

দলের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এই ভূয়ো পোস্টারের বিরুদ্ধে পুলিশে নালিশ করেছেন।
যুব কংগ্রেসের পক্ষে সামাজিক মাধ্যমে এইভ পোস্টার শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছেভ।
কারা এও ভূয়ো প্রচার করছেন তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে পুলিশ কে ব্যবস্থা নিতে তাঁরা আর্জি জানিয়েছেন।

Be the first to comment