রোজদিন ডেস্ক :
বারুইপুর কান্ডে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতারের ঘটনায় খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।
শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে একের পর এক উদযাপন অনুষ্ঠানে ব্যস্ততার মাঝেই হাড় হিম করা এই ঘটনা নিয়ে খোঁজ রাখছিলেন তিনি। মূল অভিযুক্ত আনন্দ সর্দার গ্রেফতার হতে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এই জঘন্যতম কান্ডে কাউকে ছাড়া হবে না। সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। নিহত বালিকার পরিবার যা দাবি করবেন, তা মানা হবে।
আই জি, এসটিএফ কাজ করেছেন। এই সব নিয়ে কথা বলার সময় রাজ্যের প্রাক্তন শাসক দল কেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, যারা ঘরে ঢুকে গেছিল, এখনও তাই আছে, তবে বড় বড় কথা বলছে! গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক যোগ ছিল। তবে এখনই তিনি কিছু বলছেন না।
যে ভাবে রেললাইন উপড়ানো হয়েছে, অতীত মনে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন।
এই ঘটনায় চারটি মামলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
গণ পিটুনি, পুলিশকে আক্রমণের ঘটনা এর মধ্যে আছে বলে ইঙ্গিত মিলেছে।
আগামী কাল মুখ্যমন্ত্রী বারুইপুরে পুলিশ সুপারের দফতরে যাবেন। নিহত বালিকার পরিবারের সঙ্গে কথা বলবেন বলে আভাস মিলেছে।
এই ঘটনায় মূল অভিযুক্ত আনন্দ সর্দার, দিবাকর সর্দার, প্রভাস মন্ডল কে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই নারকীয় ঘটনায় নিন্দার ভাষা নেই বলে জানান। বলেন, একটাই দাবি, বিচার চাই।

Be the first to comment