রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের দিন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নিরাপত্তা ছাঁটাই এর কথা সামনে এলো। সূত্রের খবর, এতদিন তিনি ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন, এবার থেকে তিনি এক্স শ্রেণির নিরাপত্তা পাবেন। এর নেপথ্যে রাজনীতি আছে বলে তাঁর অনুগামীরা অভিযোগ করলেও অধীর চৌধুরী এই নিয়ে ভাবিত নন।
এর আগে সাংসদ অভিষেক ব্যানার্জি তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছিলেন।
তখন ও যেমন, এখনও তেমনই বর্ষীয়ান নেতা সাফ জানিয়ে দেন, প্রয়োজন হয়েছে কমিয়ে দিয়েছে। এই সব নিয়ে তিনি চিন্তা করেন না, নিরাপত্তা নিয়ে তিনি রাজ্য বা কেন্দ্র কারও কাছে দরখাস্তও করেননি।

Be the first to comment