এবার মমতা কে ছাড়ছেন অনুব্রত মন্ডল ও!

Spread the love

রোজদিন ডেস্ক: মমতা ব্যানার্জি র হাত ছাড়ছেন এবার তাঁর প্রিয় কেষ্ট ও। বীরভূমের এই দাপুটে নেতা অনুব্রত মন্ডল এবার ঋতব্রত ব্যানার্জি র শিবিরে যোগ দিচ্ছেন বলে খবর। শনিবার এই বিষয় চূড়ান্ত হবে বলে সূত্রের খবর। শুক্রবার প্রাক্তন মন্ত্রী আশিস ব্যানার্জি বিধান সভা ভবনে ঋতব্রত ব্যানার্জি র সঙ্গে দেখা করেন। এরপর অনুব্রত মন্ডলের তাঁদের শিবিরে যোগদানের বিষয় পাকা হয়ে যায় বলে খবর। সূত্রে র খবর এবার তাঁদের জেলা সভাপতি করা হতে পারে মমতা ব্যানার্জি র প্রিয় “কেষ্ট ”
অনুব্রত মন্ডল কে।
তিনি দিদি র হাত ছাড়লে সাবেক তৃণমূলের পক্ষে বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন।
দুর্নীতির দায়ে দীর্ঘ দিন তিহার জেলে কাটিয়ে জামিনে মুক্ত আছেন অনুব্রত মন্ডল। তখন ও মমতা ব্যানার্জি তাঁর পাশে ই ছিলেন।। কেষ্ট র কাছেও দিদি ই ছিলেন শেষ কথা। এর আগে একদা প্রাক্তন মুখ্যমন্ত্রী র আস্থাভাজন আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, অভিজিৎ সিংহ প্রমুখ বীরভূমের নেতারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন এবার অনুব্রত মন্ডল ও সেই পথের পথিক হচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*