রোজদিন ডেস্ক :
আজ ভোরে দমদমের কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্তর গুলিবিদ্ধ মৃত দেহ উদ্ধার করা নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। বেলঘড়িয়া এক্সপ্রেসের ধারে খলিসাকোটায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে প্রকাশ, আজ ভোরে দুই সঙ্গীকে নিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসের পাশে খলিসাকোটায় আসেন রাজা দত্ত। সেখানে আরও দুষ্কৃতি দলের সঙ্গে বচসার জেরে রাজা দত্তর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাঁকে সামনে থেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে উধাও হয়। উভয় পক্ষের সংঘর্ষে দুজন আহতও হয়। তাঁদের পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে তারা।
পুলিশের বক্তব্য, দুই দুষ্কৃতি দলের মধ্যে গোলমালের জেরে এই খুন। কয়েকদিন আগে এক দলের পার্টি অফিসে ভাঙচুর হয়৷ অভিযোগের তীর রাজা দত্তের দিকে৷ আজকের ঘটনা তারই পরিণতি বলে পুলিশের ধারণা।

Be the first to comment