- আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল গুণ্ডাদমন আইন। নতুন আইনের পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ় অ্যাক্ট, ২০২৬’।
- অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করা হবে এই আইনে। সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
- বৃহস্পতিবার রথযাত্রা। তার আগে কমিটিগুলিকে অনুদান রাজ্য সরকারের। ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান।
- তীর্থক্ষেত্র সার্কিটের জন্য ১ হাজার কোটি বরাদ্দ।
- শেওড়ফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সেবা কেন্দ্র। প্রতি ৫ কিমি অন্তর সেবা কেন্দ্র হচ্ছে
- রাজ্যের অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাই এবার খারিজ করে দিল শীর্ষ আদালত।
- সিপিএম নেতা লাহেক আলিকে সোমবার আদালতে পেশ করেছিল পুলিশ। তাঁকে আগামী ২১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বারুইপুরে অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগের তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
- সোমবার রাজ্যসভার ভোটে মনোনয়ন পেশ করলেন তৃণমূল ত্যাগী সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইক।
- প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ। এমনকী, বিচারপতিদের উদ্দেশেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল। সেই ঘটনায় কুণালকে আর্থিক জরিমানা করল আদালত।
- পুলিশের জালে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের ঘোষের বিরুদ্ধে।
- সহকর্মী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হকের পুত্র শেখ কুন্তল হককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
- ২১ জুলাই সভা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের। সভার দিন সামনেই। আদালত মামলাটি শুনুক। আর্জি তৃণমূল কংগ্রেসের। আগামী বুধবার মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে।
- নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণ। ভারতীয় সেনাবাহিনীর অসম রাইফেলস-এর এক সেনাকর্মীর মৃত্যু ও চার জন সেনাকর্মী আহত হয়েছেন বলে খবর।
- বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সাসপেন্ডেড অফিসার প্রমোদ নৌটিয়ালকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ।
- তামিলনাড়ুতে বকরি ইদে বা অন্য কোনও দিনে গো-হত্যায় নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সোমবার হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল।

Be the first to comment